20/02/2026 | ক্রীড়া | ক্রীড়া কমিটি
প্রতি বছরের ন্যায় এবারও পাশ্চিম ডাগরী আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দৌড়, লং জাম্প, রশি টানাটানিসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে।
ক্রীড়া শুধু শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।